• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

দুধ দিয়ে গোসল ও মায়ের মাথায় হাত রেখে শপথ: দল ছাড়লেন বিএনপি নেতা

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার এক অভিনব ও ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো গাজীপুরের শ্রীপুর উপজেলা। দীর্ঘ প্রায় দুই দশকের রাজনৈতিক জীবনের ইতি টেনে, প্রায় এক মণ দুধ দিয়ে গোসল এবং মায়ের মাথায় হাত রেখে আর কখনো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হওয়ার শপথ নিয়েছেন গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

​সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে কৌতূহলী মানুষ ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে এই ঘটনার মাধ্যমে তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

মাহাবুব আলম জানান, ২০০৬ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের প্রতিটি দুঃসময়ে মাঠে থেকে রাজপথের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে তার অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগের বিনিময়ে সম্মান পাওয়ার বদলে তাকে নিজ দলের নেতাকর্মীদের হাতেই নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে।

​তিনি দাবি করেন, দলীয় বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবরণ করানো হয়। পরবর্তীতে কারামুক্ত হয়ে দলের ভেতরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 

​মাহাবুব আলম আরো বলেন, ​”দলের জন্য জীবনের মূল্যবান সময় শেষ করেছি, দুঃসময়ে পাশে থেকেছি। অথচ শেষ পর্যন্ত সম্মান না পেয়ে পেয়েছি অপমান ও কারাভোগ। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিএনপির সাথে সব সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলেই নিজেকে জড়াব না।”

​ঘটনাস্থলে উপস্থিত তাঁর মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে থাকার শপথ নেন। প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার এমন বিরল ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

​তবে যুবদল নেতার অভিযোগ অস্বীকার করে গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৬-৭ দিন আগেই উপজেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে। বর্তমানে বিএনপি বা এর কোনো অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

​অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার এই ঘটনাটি এখন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা