• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল: সাড়ে ৪ ঘণ্টা পর গন্তব্যে ছুটল বলাকা, যাত্রীদের চরম দু.র্ভো.গ

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল: সাড়ে ৪ ঘণ্টা পর গন্তব্যে ছুটল বলাকা, যাত্রীদের চরম দুর্ভোগ

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ৪ ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শত শত যাত্রীকে। দীর্ঘ সময় অপেক্ষার পর বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে দীর্ঘ বিলম্বের কারণে অনেক যাত্রীই বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে রওনা হন।

​ভুক্তভোগী যাত্রী ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৭টার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। এরপর ট্রেনটি পরবর্তী স্টেশন সাতখামাইরের উদ্দেশ্যে রওনা হলে সেখানে গিয়ে এর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সাতখামাইর রেলস্টেশনটি বর্তমানে বন্ধ থাকায় ট্রেনটিকে পেছনের দিকে টেনে এনে পুনরায় শ্রীপুর রেলস্টেশনে এনে বসিয়ে রাখা হয় এবং রেল যোগাযোগ স্বাভাবিক করাহয়।​হঠাৎ ট্রেন বিকল হয়ে পড়ায় ট্রেনের শত শত যাত্রী মাঝপথে আটকা পড়েন। বিশেষ করে জারিয়াগামী দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম বিপাকে।

আ. রহিম নামে এক জারিয়াগামী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকালে ঢাকা থেকে জারিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলাম। শ্রীপুরে আসার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আটকা পড়ে আছি। শত শত যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন। কখন বাড়ি ফিরতে পারব তা নিয়ে অনিশ্চয়তায় আছি।”

​এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, সকাল ৭টার দিকে বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে আসে। এরপর সাতখামাইর স্টেশনের কাছে গিয়ে এটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটিকে আবার শ্রীপুরে ফিরিয়ে আনা হয়।

​তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে ঢাকা থেকে বিকল্প একটি ইঞ্জিন আসার পর দীর্ঘ ৪ ঘণ্টা পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা