• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

শ্রীপুরে পৈত্রিক জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাধার অভিযোগ

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শ্রীপুরে পৈত্রিক জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাধার অভিযোগ

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় পৈত্রিক জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বিরুদ্ধে বাধা ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। জমির মালিকানা দাবি করা আমজাদ হোসেন ও ওসমান গংদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার কাগজপত্র নিয়ে বসার আহ্বান জানানো হলেও প্রতিপক্ষ তাতে সাড়া দেয়নি বলে জানায় তারা।

​ভুক্তভোগী জমির মালিক বৈরাগীরচালা এলাকার জাহিদ হাসান নাঈম জানান, তারা দীর্ঘ দিন যাবৎ তাদের পৈত্রিক জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণ করা হলে, রাতের আধারে ওসমান গং ভাড়াটে লোক ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তা ভেঙে গুড়িয়ে দেয় এবং মালামাল লুট করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু টিন ও মালামাল উদ্ধার করে। পরে আমরা আবার ঘর নির্মান করেছি এখন বাধা ও হুমকি প্রদান করছে।

​নাঈম আরও অভিযোগ করেন— ​”আমরা উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় বসে বিষয়টি সমাধান করার অনুরোধ করলেও প্রতিপক্ষ থানায় আসেনি। গতকাল পুলিশ এসে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বলেছে, আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে কাজ বন্ধ রেখেছি। আগামী শুক্রবার থানায় কাগজপত্র নিয়ে বসার দিন ধার্য করা হয়েছে, আমরা সেখানে যাব।”

​অন্যদিকে, অভিযুক্ত আমজাদ হোসেনের ছেলে ওসমান খাঁন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের জায়গায় তারা জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করছে। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।” তবে ঘর ভাঙচুর ও মালামাল উদ্ধার বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

​এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদী মোহাম্মদ জানান, ওসমানের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যেই বিরোধ চলছে। ​এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ​প্রাথমিকভাবে উভয় পক্ষকে নিজ নিজ কাগজপত্রসহ থানায় আসার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা