• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অ.ভি.যো.গ অ.স্বী.কার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন শ্রীপুরে মই দিয়ে দেওয়াল টপকে যাতায়াত ২ বছর : বিদ্যুৎ-পানি বি.চ্ছি.ন্ন বিধবা পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন

Reporter Name / ১২৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গোসিংগা ইউনিয়নের বাউনী বাজারের ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মো: মারুফ হোসেন সবুজ প্রধান (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে সুমন (মোরগ প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

​কমিশন সূত্রে জানা যায়, বাজারটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৫৯ জন। যার মধ্যে ৫৭ জন ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​ভোট গণনা শেষে ফলাফলে ​সভাপতি পদে মো: মারুফ হোসেন সবুজ প্রধান (ছাতা প্রতীক) ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন স্বপন (চেয়ার প্রতীক) পান ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সুমন (মোরগ প্রতীক) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: নরুল ইসলাম পান ১৬ ভোট।

​নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মোঃ উবায়েদ উল্লাহ ও ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রধান আলম। নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে ছিলেন শামসুল ইসলাম।

​ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, বাউনী বাজারের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান সেলিম, সাংবাদিক হাদিউল আলম মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম সহ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

​সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান নবনির্বাচিত প্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা।

উল্লেখ ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ভোটগ্রহণ শুরু করে বিকাল ৫ টার দিকে ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা