• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অ.ভি.যো.গ অ.স্বী.কার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন শ্রীপুরে মই দিয়ে দেওয়াল টপকে যাতায়াত ২ বছর : বিদ্যুৎ-পানি বি.চ্ছি.ন্ন বিধবা পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
পেশীশক্তি প্রদর্শন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাঁর প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

​রোববার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গাজীপুর জেলা শাখার কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিটি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির প্রকাশের দিন থেকেই।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তির যেকোনো অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জেলা যুবদল।

​বিজ্ঞপ্তিতে যুবদল গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ এবং সদস্য সচিব এড. রফিকুল ইসলাম স্বাক্ষর করেছেন। এই আদেশের অনুলিপি শ্রীপুর উপজেলা যুবদল, মাওনা ইউনিয়ন বিএনপি এবং অফিস কপিতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা