• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অ.ভি.যো.গ অ.স্বী.কার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন শ্রীপুরে মই দিয়ে দেওয়াল টপকে যাতায়াত ২ বছর : বিদ্যুৎ-পানি বি.চ্ছি.ন্ন বিধবা পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দুই বছরের যন্ত্রণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দীর্ঘ দুই বছরের অসহনীয় শারীরিক যন্ত্রণা ও কান্না শেষে অবশেষে হাসপাতালের বেডে শুয়ে স্বস্তির হাসি হাসলেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ ফালু মিয়া। গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের আফসার উদ্দিনের ছেলে হতদরিদ্র ফালু মিয়া অর্থের অভাবে দীর্ঘদিন হার্নিয়ার মতো জটিল রোগের চিকিৎসা করাতে পারেননি।

​খোঁজ নিয়ে জানা যায়, অর্থের সংস্থান না থাকায় প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত কিনতে পারছিলেন না এই বৃদ্ধ। একপর্যায়ে চিকিৎসার আশা ছেড়ে দিলেও সম্প্রতি তাঁর অসহায়ত্বের বিষয়টি উপজেলা বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নানের মাধ্যমে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ফালু মিয়াকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নির্দেশ দেন।

​সোমবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে ফালু মিয়ার হার্নিয়া অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ও সুস্থ রয়েছেন।

​হাসপাতালের বেডে শুয়ে আনন্দশ্রু নিয়ে ফালু মিয়া বলেন, “কত জনের কাছে ঘুরলাম, কিন্তু ওষুধের টাকাও পাইনি। দুই বছর শুধু যন্ত্রণায় কেঁদেছি। অপারেশনের পর এখন মনে হচ্ছে আমি আরও কয়েক বছর বাঁচতে পারব।”

​এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, “মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে ফালু মিয়াকে ভর্তি করে সফল অস্ত্রোপচার করা হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটিই প্রথম হার্নিয়া অস্ত্রোপচার। সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের চিকিৎসকরা আন্তরিকতার সাথে কাজ করছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা