• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লা.শে.র র.হ.স্য উদঘাটন, প্রেমিকসহ গ্রে.প্তা.র-৩ ​“ক্ষমতা নয়, সেবা করতে চাই”—২ নং গাজীপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরকার বিক্রয়বিদ্যার বিবর্তন ও আধুনিক সেলস পেশা নিয়ে অধ্যাপক ড. মীজানুর রহমানের বই ‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল ন্যায়-ইনসাফে উন্নত বরমী গড়তে চান জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন চুরি-ছি.ন.তা.ই ও মা.দ.কের দৌরাত্ম্যে অতিষ্ঠ শ্রীপুরবাসী, অ.প.রা.ধী.দের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার

গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লা.শে.র র.হ.স্য উদঘাটন, প্রেমিকসহ গ্রে.প্তা.র-৩

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লাশের রহস্য উদঘাটন, প্রেমিকসহ গ্রেপ্তার-৩

​গাজীপুর প্রতিনিধি:
বিয়ে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তিক্ত বিরোধের জেরে প্রেমিক ও তার সহযোগীদের হাতে পরিকল্পিতভাবে খুন হয়েছেন ডলি আক্তার নামের এক নারী। নির্মম এই হত্যাকাণ্ডের পর মরদেহের কোমর থেকে নিচের অংশ সুটকেসে এবং মাথা ও ওপরের অংশ চটের বস্তায় ভরে রাতের আঁধারে খালে ফেলে দেওয়া হয়। গাজীপুরের জয়দেবপুরে চাঞ্চল্যকর এই দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের মূল প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ বিষয় এক প্রেসবিফিং পুলিশ জানায়,গত ১১ সেপ্টেম্বর জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন খালের পানিতে একটি ভাসমান ট্রলি সুটকেস থেকে এক নারীর পা বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুটকেস থেকে লাশের নিচের অংশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি পলিথিনে মোড়ানো ও চটের বস্তাবন্দী অবস্থায় একই নারীর মাথা এবং শরীরের বাকি অংশ উদ্ধার করা হয়।

​মরদেহ উদ্ধারের পরপরই আধুনিক তথ্যপ্রযুক্তি এবং ফিঙ্গারপ্রিন্ট ট্র্যাকিংয়ের মাধ্যমে দ্রুততম সময়ে নিহতের নাম ডলি আক্তার বলে পরিচয় নিশ্চিত করে পিবিআই।

​তদন্তকারী কর্মকর্তারা জানান, ডলি আক্তারের সঙ্গে মূল অভিযুক্তের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে বিয়ে করা এবং পাওনা টাকা ফেরত পাওয়া নিয়ে চরম কলহ শুরু হয়। ঝামেলা এড়াতে প্রেমিক তার বন্ধুদের নিয়ে ডলিকে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ সহজে গুম করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরটি কেটে দু’খণ্ড করা হয়। পরবর্তীতে খণ্ডগুলো সুটকেস ও বস্তায় ভরে খালের ওপরের ব্রিজ থেকে নিচে ফেলে আসামিরা পালিয়ে যায়।

​ঘটনার পর গাজীপুরসহ নিকটস্থ এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত প্রেমিক ও তার দুই সহযোগীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা রোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে দায় স্বীকার করেছে।

​এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতকদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা