• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
শ্রীপুরে প্রবাসীর বাড়িতে দু.র্ধ.র্ষ চু.রি: চিনে ফেলায় গৃহবধূকে জ.খ.ম ও হ.ত্যা.র হু.ম.কি আ.ট.ক ১ শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪

শ্রীপুরে প্রবাসীর বাড়িতে দু.র্ধ.র্ষ চু.রি: চিনে ফেলায় গৃহবধূকে জ.খ.ম ও হ.ত্যা.র হু.ম.কি আ.ট.ক ১

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে গলায় ছুরি ধরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় কুলসুম আক্তার লাকী (৩৮) নামের এক গৃহবধূর ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে। এ সময় ঘটনাটি কাউকে জানালে তাঁর শিশুকন্যাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। ঘটনার পর স্থানীয় জনতা জড়িত অভিযোগে অপু নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরমী মধ্যপাড়া এলাকায় এ দুঃসাহসিক ঘটনা ঘটে।

​ভুক্তভোগী কুলসুম আক্তার লাকী জানান, ভোররাতে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান এক ব্যক্তি তাঁর গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। বাউন্ডারি দেয়াল টপকে ভেতরে ঢোকার পর সিসিটিভি ক্যামেরা ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। অভিযুক্ত ব্যক্তি পাশের বাড়ির শহিদুল ইসলামের ছেলে অপু বলে তিনি শনাক্ত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরির আঘাতে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়। পরে গলায় ছুরি ঠেকিয়ে আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ ৬১ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

​বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য খন্দকার হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় গত কয়েক মাস ধরে চুরির উপদ্রব বেশ বেড়েছে। এ ঘটনায় গৃহবধূ একজনকে শনাক্ত করতে পেরেছেন এবং স্থানীয়রা অভিযুক্ত অপুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এলাকাবাসীর সহযোগিতায় অপু নামের এক অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা