• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
শ্রীপুরে প্রবাসীর বাড়িতে দু.র্ধ.র্ষ চু.রি: চিনে ফেলায় গৃহবধূকে জ.খ.ম ও হ.ত্যা.র হু.ম.কি আ.ট.ক ১ শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪

শ্রীপুরে মা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও ওষুধ পেলো দুই হাজার রোগী

Reporter Name / ২২৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মা দিবস উপলক্ষ্যে মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ নিয়েছেন উপজেলার বরমী ইউনিয়নের নান্দিয়াসাংগুন গ্রামে সূফি নজরুল ইসলাম ভূইয়া খসরু।“মা-বাবার সেবা কেন্দ্র”-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন প্রায় দুই হাজার মানুষ।

​সকাল থেকেই গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাংগুন গ্রামে উৎসবমুখর পরিবেশ। তবে এটি কোনো সামাজিক উৎসব নয়, বরং চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের এক মিলনমেলা। বিশ্ব মা দিবসকে সামনে রেখে অসহায় মা ও সাধারণ মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক সূফি নজরুল ইসলাম ভূইয়া খসরু।

​আজ ১০ মে সকাল থেকেই এলাকার শত শত রোগী এই ক্যাম্পে ভিড় জমান। অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করছেন। বিশেষ করে বৃদ্ধ ও মায়েদের স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এই ক্যাম্পে। উন্নত চিকিৎসা সেবা হাতের নাগালে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, “আমরা গরিব মানুষ, টাকা দিয়ে বড় ডাক্তার দেখাইতে পারি না। খসরু ভাইর এই উদ্যোগে মা দিবসে আমরা বিনামূল্যে ভালো ডাক্তার দেখাইলাম ও ওষুধ পাইলাম।”

এ বিষয়ে সূফি নজরুল ইসলাম ভূইয়া খসরু বলেন, ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের প্রায় পাঁচটি সরকারি ও বেসরকারি হাসপাতালের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে অংশ নেন। তারা মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম, নাক-কান-গলা, দন্ত, চক্ষু ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। “মায়েরা আমাদের সমাজের স্তম্ভ। মা দিবসে সেই মায়েদের এবং এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সুস্থ ও সবল সমাজ গঠনে আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।”

​কেবল চিকিৎসা সেবাই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই ক্যাম্পটি এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা