• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে জাল টাকা সহ পুলিশের হাতে আটক-১ পারিবারিক সমস্যা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর সাজিবের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ! গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের ম.র্মা.ন্তিক মৃ.ত্যু ​শ্রীপুরে চারা গাছ ভাঙচুরের অভিযোগ অস্বীকার : উল্টো গাছ লাগিয়ে দৃষ্টান্ত গড়লেন বাচ্চু মিয়া ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ​শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ; তৃতীয় পর্যায়ের কার্ড পেলো ৬শ’ ৮০টি পরিবার ​ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকাওয়া বাস-ট্রাক সংঘ.র্ষ, আ.হত ১০ শেরপুর সীমান্তে নালিতাবাড়ী ভারতীয় ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক শ্রীপুরে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে দ্ব.ন্দ্বে সেলুন কর্মচারীকে পি.টি.য়ে গু.রু.তর জ.খ.ম ; থানায় অভিযোগ বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; বিএমএসএফের উদ্বেগ প্রকাশ

পারিবারিক সমস্যা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর সাজিবের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ!

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

সাংসারিক সমস্যার সমাধান চাইতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের পৈশাচিক নির্যাতনের শিকার গৃহবধূ, অভিযোগ সজিবের বিরুদ্ধে

সাংসারিক সমস্যার সমাধান পেতে এক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সাহায্য চাইতে গিয়ে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। ভুক্তভোগী ওই নারী মোঃ সজিব নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সজিব নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান দেন বলে দাবি করেন। ওই গৃহবধূ তাঁর সাথে যোগাযোগ করলে তিনি প্রথমে মৌখিক পরামর্শ দেন, পরে তাকে ডেকে এনে অশ্লীল ও পৈশাচিক কায়দায় শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

ভুক্তভোগী বলেন, *“আমি বিশ্বাস করে তাঁর কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি আমার দুর্বলতার সুযোগ নেন। উনি আমাকে হুমকি দিয়ে বলেন, কোনো কিছু প্রকাশ করলে আমার পরিবারের সম্মানহানি হবে।

এলাকাবাসী সজিবের বিরুদ্ধে এ ধরনের প্রতারণার অভিযোগ আগেও পেয়েছেন বলে জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে এখনও সজিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী নারী নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট মহল নারীদের প্রতি পরামর্শ দিয়েছেন, যেকোনো সমস্যায় অপরিচিত বা অনলাইনভিত্তিক ব্যক্তিদের পরিবর্তে আইনি ও প্রাতিষ্ঠানিক সাহায্য নেওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা