• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অনুমোদনহীন দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কালিগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি ফজলুল হক মিলন গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)’র ‘জুলাই পদযাত্রা’ ও পথ সভা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, ঋণ ও চারা বিতরণ শ্রীপুরে এ-চালান ও দলিল রেজিস্ট্রেশন ফি বিষয়ে শ্রীপুর সাব-রেজিস্ট্রারের মতবিনিময় শ্রীপুরে ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ৫ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন শ্রীপুরে ৭ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা শেষ পর্যন্ত কার কাছে থাকছে হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগের টাকার হিসেব? খিলপাড়া বালিকা দাখিল মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাপাসিয়ায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে জামায়াতে  ইসলামীর গণমিছিল

শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, ঋণ ও চারা বিতরণ

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত:
বর্ণাঢ্য র‍্যালি, ঋণ ও চারা বিতরণ

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণ এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

সোমবার ৭ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

​শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “গ্রামীণ জনপদের অর্থনৈতিক মুক্তি ও টেকসই উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন ও সমবায়ের কোনো বিকল্প নেই। সরকার প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সমবায়ীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা