• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন শ্রীপুরে জঙ্গলে পড়ে আছে ১২ ঘোড়ার মা.থা-হা.ড়, মাংস নিয়ে উধাও দু.র্বৃ.ত্ত.রা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিট: প্রবাসে এক টুকরো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা  কাপাসিয়ায় ফকির মজনু শাহ্ সেতুর টোল সম্পূর্ণ বাতিলের দাবি এমপি সালাহউদ্দিনের যুক্তরাষ্ট্রে বাড়ছে অভিবাসন ধরপাকড়, স্বেচ্ছায় ফিরলে ২,৬০০ ডলারের সুযোগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের তৃতীয় দফা গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা “শ্রীপুরে পূর্ব.শ.ত্রু.তার জেরে সাবেক ছাত্রদল নেতার ওপর হা.ম.লা ; থানায় অ.ভি.যোগ দায়ের” শ্রীপুরে কিস্তির টাকা নিয়ে বি.রো.ধে সিএনজি চালককে পি.টি.য়ে হ.ত্যা.র অ.ভি.যো.গ: স্ত্রী-শ্বশুরসহ আ.ট.ক ৫ প্রায় চার বছরের অপেক্ষার অবসান, টাইমস স্কয়ারের দুই হোটেলে প্রথম ইউনিয়ন চুক্তি স্বাক্ষর

জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো তথ্যে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যারিস্টার খোরশেদ আলম।

​সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসির বাজার জপ্তার পুকুর পাড় এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যারিস্টার খোরশেদ আলম লিখিত বক্তব্যে দাবি করেন, আমি এবং আমার পরিবার লন্ডনে থাকি। দেশে এসে আমাদের জমিতে ঘর নির্মান করছি। প্রায় ৫৪ বছর আগে তাঁর বাবা মরহুম মজিবুর রহমান মাস্টার মুলাইদ মৌজায় ১৭ শতাংশ এবং মাওনা মৌজায় ৭১ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর তা নিয়মিত নামজারি সম্পন্ন করে দীর্ঘ দিন ধরে তাঁর পরিবার স্বাচ্ছন্দে ভোগদখল করে আসছে।

​তিনি আরও জানান, ২০১৩ সালে তাঁর বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হয়ে তাঁরাই ওই জমিগুলো শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। কিন্তু সম্প্রতি তাঁদের নিজস্ব দখলীয় জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় কামরুল হাসান আজাদসহ কয়েকজন সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা সৃষ্টি করেন।

​ব্যারিস্টার খোরশেদ আলম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা জমি নিয়ে প্রকৃত ঘটনা গোপন রেখে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো তথ্যের ভিত্তিতে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে সত্য উন্মোচনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা