• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
গবাদিপশু-পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি ও ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে খামারিদের মানববন্ধন ও সড়ক অ.ব.রোধ হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গ.লা.কা.টা ম.র.দে.হ উদ্ধার শ্রীপুরে জমি নিয়ে বিরোধে জেরে নারীকে কু.পি.য়ে জ.খ.মের অভিযোগ কালিয়াকৈরে কিশোরীর গো.স.লের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গু.লি, আ.ত.ঙ্কে হাসপাতালে ভর্তি রংপুরে চার খুন: ইয়াবার আড্ডায় শিক্ষক পরিবার নিঃশেষ, ডাকাতির নাটক শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই শ্রীপুরে পাওনাদারের ষ.ড়.য.ন্ত্র ও পুলিশের গা.ফি.ল.তি.তে যুবকের মৃ.ত্যু.র অ.ভি.যোগ: বাবার কবরের পাশে অবুঝ শি.শু

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

Reporter Name / ২২২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে ৩৯ বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবার রাতভর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন কসমেটিকস দেশে পাচারের চেষ্টা চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ১৪ ও ১৫ মে রাতভর পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রে এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, “দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা