• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি’র ত্রাণের চেক ও চাল বিতরণ গাজীপুরে ময়মনসিংহ মহাসড়কে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল ত্রিশালে বন্ধুর বাড়ি যাওয়া হলো না দুই বন্ধুর; শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘ.র্ষে দুইজনের মৃ.ত্যু ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে সরকার গাজীপুরে গোয়েন্দা পু্লিশের অ.ভি.যানে চো.রাই মোটরসাইকেল চক্রের হোতা গ্রে.ফ.তার ; ৩৩টি মোটরসাইকেল উদ্ধার শ্রীপুরে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে দখলকারীদের হা.ম.লা : রেঞ্জ অফিসারসহ আ.হত ১৬, গাড়ি ভাঙচুর সিলেটে সারওয়ার আলমকে ঘিরে আলোচনা অব্যাহত, ফিরতে চান না সপদে’—দাবি ঘনিষ্ঠ সূত্রের যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশে সুপ্রিম কোর্টের না শেরপুর সীমান্তে বিজিবির তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি’র ত্রাণের চেক ও চাল বিতরণ

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি’র ত্রাণের চেক ও চাল বিতরণ

মোঃ ইব্রাহিম খন্দকার
​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ত্রাণ ও মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় নগদ অর্থের চেক এবং চাল বিতরণ করা হয়েছে। ‘‘বিপর্যয়ে মানুষের পাশে, আমরা সর্বদা আপনার পাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরের এই প্রকল্পের আয়োজন করে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হয়।
​শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন। তিনি উপস্থিত প্রতিনিধিদের হাতে এসব অনুদান তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার মানুষের কল্যাণের জন্য অসহায় ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
গাজীপুর ৫ আসনে আওতাভুক্ত এলাকা: কালীগঞ্জ উপজেলা, বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জার অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য মোট ১ কোটি ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এবং উপজেলার ১৯টি এতিমখানার শিক্ষার্থীদের জন্য মোট ১৯ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।
এ সময় ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোলাইমান আলম ও আশরাফি হাবিবউল্লাহ এবং পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান।
​অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ মিত্র ভজনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
​ত্রাণ ও আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানান, বর্তমান সময়ে এই মানবিক সহায়তা তাদের দৈনন্দিন ও প্রাতিষ্ঠানিক পরিচালনায় বড় ধরনের স্বস্তি এনে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা