• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
খিলপাড়া বালিকা দাখিল মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাপাসিয়ায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে জামায়াতে  ইসলামীর গণমিছিল সিন্ডিকেট ভা.ঙা.র দাবিতে শ্রীপুরে মহাসড়ক অ.ব.রোধ, ডিম ভে.ঙে খামারিদের অভিনব প্র.তি.বাদ গণমাধ্যমে খবর প্রকাশের পর টনক নড়ল প্রশাসনের: শ্রীপুরে ধসে যাওয়া ৯ কোটির সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি’র ত্রাণের চেক ও চাল বিতরণ গাজীপুরে ময়মনসিংহ মহাসড়কে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল ত্রিশালে বন্ধুর বাড়ি যাওয়া হলো না দুই বন্ধুর; শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘ.র্ষে দুইজনের মৃ.ত্যু ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে সরকার গাজীপুরে গোয়েন্দা পু্লিশের অ.ভি.যানে চো.রাই মোটরসাইকেল চক্রের হোতা গ্রে.ফ.তার ; ৩৩টি মোটরসাইকেল উদ্ধার শ্রীপুরে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সিন্ডিকেট ভা.ঙা.র দাবিতে শ্রীপুরে মহাসড়ক অ.ব.রোধ, ডিম ভে.ঙে খামারিদের অভিনব প্র.তি.বাদ

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা। বিক্ষোভের একপর্যায়ে ক্ষুব্ধ খামারিরা মহাসড়কের ওপর শত শত ডিম আছড়ে ভেঙে ফেলেন।

​শনিবার সকালে উপজেলার জৈনা বাজার এলাকায় ‘শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শত শত প্রান্তিক খামারি অংশ নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

​মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, পোল্ট্রি ফিড (খাবার) ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে একটি ডিম উৎপাদনে যে খরচ হচ্ছে, বাজারে তারা তার চেয়েও অনেক কম দাম পাচ্ছেন। অথচ মধ্যস্বত্বভোগী ও বড় কর্পোরেট সিন্ডিকেটের কারসাজিতে খুচরা বাজারে সাধারণ ভোক্তাদের চড়া দামে ডিম কিনতে হচ্ছে। এতে একদিকে ভোক্তারা ঠকছেন, অন্যদিকে উৎপাদনকারী খামারিরা চরম লোকসানের মুখে পড়ছেন।

​খামারিদের দাবি, লাভ করা তো দূরের কথা, এখন মূল উৎপাদন খরচই উঠছে না। এর ফলে দেশের হাজার হাজার প্রান্তিক খামারি দেউলিয়া হওয়ার তীব্র ঝুঁকিতে রয়েছেন। ডিমের বাজারে চলমান এই সিন্ডিকেট ভেঙে খামারিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ​”আমরা দিন-রাত পরিশ্রম করে ডিম উৎপাদন করছি, অথচ লাভ লুটে নিচ্ছে গুটিকয়েক সিন্ডিকেট ব্যবসায়ী। লোকসান গুনতে গুনতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে দেশের পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে।”

​বিক্ষোভ চলাকালে মহাসড়কে ডিম আছড়ে ফেলার বিষয়ে জানতে চাইলে খামারিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিন্ডিকেটের হাতে পানির দরে ডিম তুলে দেওয়ার চেয়ে রাস্তায় ভেঙে প্রতিবাদ জানানোই শ্রেয় মনে করেছেন তারা।

​কর্মসূচির সমাপনী বক্তব্যে পোল্ট্রি খামারি ঐক্য পরিষদের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে যদি তাদের দাবি বাস্তবায়ন করা না হয় এবং বাজার সিন্ডিকেট দমনে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা