• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
গবাদিপশু-পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি ও ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে খামারিদের মানববন্ধন ও সড়ক অ.ব.রোধ হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গ.লা.কা.টা ম.র.দে.হ উদ্ধার শ্রীপুরে জমি নিয়ে বিরোধে জেরে নারীকে কু.পি.য়ে জ.খ.মের অভিযোগ কালিয়াকৈরে কিশোরীর গো.স.লের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গু.লি, আ.ত.ঙ্কে হাসপাতালে ভর্তি রংপুরে চার খুন: ইয়াবার আড্ডায় শিক্ষক পরিবার নিঃশেষ, ডাকাতির নাটক শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই শ্রীপুরে পাওনাদারের ষ.ড়.য.ন্ত্র ও পুলিশের গা.ফি.ল.তি.তে যুবকের মৃ.ত্যু.র অ.ভি.যোগ: বাবার কবরের পাশে অবুঝ শি.শু

শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ,আটক-২

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ,আটক- ২

মোঃ জিয়াউল হক,শেরপুর প্রতিনিধি : শেরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মদের মোট আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। শুক্রবার (২৪ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৩ জুলাই বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১২ বোতল ভারতীয় মদসহ মো. জুয়েল রানা (২৫) ও মো.সামিউল (১৮)কে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিন চোরাচালানবিরোধী আরেকটি অভিযানে নালিতাবাড়ী উপজেলার কুচপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।

বিজিবি জানায়, দুই অভিযানে মোট ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে আসছে। এছাড়াও ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা