• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
​শ্রীপুরে প.চা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা হরমুজ প্রণালী নিয়ে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন শ্রীপুরে জঙ্গলে পড়ে আছে ১২ ঘোড়ার মা.থা-হা.ড়, মাংস নিয়ে উধাও দু.র্বৃ.ত্ত.রা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিট: প্রবাসে এক টুকরো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা  কাপাসিয়ায় ফকির মজনু শাহ্ সেতুর টোল সম্পূর্ণ বাতিলের দাবি এমপি সালাহউদ্দিনের যুক্তরাষ্ট্রে বাড়ছে অভিবাসন ধরপাকড়, স্বেচ্ছায় ফিরলে ২,৬০০ ডলারের সুযোগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের তৃতীয় দফা গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা “শ্রীপুরে পূর্ব.শ.ত্রু.তার জেরে সাবেক ছাত্রদল নেতার ওপর হা.ম.লা ; থানায় অ.ভি.যোগ দায়ের”

শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীপুর উপজেলা কমান্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​আজ (৩ আগস্ট) শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এক হাজার ফলজ আমের চারা বিতরণ করেন গাজীপুর-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ রফিকুল ইসলাম প্রধান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আবদুল মোতালেব, সদস্য সচিব মোঃ খাইরুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী।

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীপুর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন মোড়ল সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে উন্নত জাতের আমের চারা তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা