• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
​শ্রীপুরে প.চা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা হরমুজ প্রণালী নিয়ে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচারের প্রতিবাদে ব্যারিস্টার খোরশেদ আলমের সংবাদ সম্মেলন শ্রীপুরে জঙ্গলে পড়ে আছে ১২ ঘোড়ার মা.থা-হা.ড়, মাংস নিয়ে উধাও দু.র্বৃ.ত্ত.রা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিট: প্রবাসে এক টুকরো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা  কাপাসিয়ায় ফকির মজনু শাহ্ সেতুর টোল সম্পূর্ণ বাতিলের দাবি এমপি সালাহউদ্দিনের যুক্তরাষ্ট্রে বাড়ছে অভিবাসন ধরপাকড়, স্বেচ্ছায় ফিরলে ২,৬০০ ডলারের সুযোগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের তৃতীয় দফা গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা “শ্রীপুরে পূর্ব.শ.ত্রু.তার জেরে সাবেক ছাত্রদল নেতার ওপর হা.ম.লা ; থানায় অ.ভি.যোগ দায়ের”

শ্রীপুরে পি.স্ত.ল সদৃশ লাইটার দেখিয়ে টিকটক ও যৌ.তু.কের জন্য স্ত্রীকে নি.র্যা.ত.ন: যুবক গ্রে.প্তা.র

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্রীপুরে পিস্তল সদৃশ লাইটার দেখিয়ে টিকটক ও যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন: যুবক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিস্তল সদৃশ লাইটার দেখিয়ে টিকটক ভিডিও তৈরি, সর্বসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে যৌতুক দাবির অভিযোগে মোঃ ইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) তার বিরুদ্ধে মামলা রুজু করে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ (দায়পাড়া) এলাকার মোঃ রিপন মিয়া ও শামীমা বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ইমন একটি পিস্তল প্রদর্শন করে ভিডিও বানিয়ে তা টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে আসলে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলামের নির্দেশে শ্রীপুর থানা পুলিশের একটি অভিযানিক দল ইমনের বসতবাড়িতে অভিযান চালায়।

​অভিযানে উক্ত পিস্তলটি উদ্ধার করা হলে দেখা যায়, সেটি মূলত আসল কোনো আগ্নেয়াস্ত্র নয়, বরং পিস্তলের মতো দেখতে একটি ‘লাইটার’। অনুসন্ধান শেষে পুলিশ জানায়, এই লাইটারটি দেখিয়ে ইমন অনলাইনে সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করার পাশাপাশি নিজ স্ত্রীকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি করে আসছিল।

​পরবর্তীতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে।

​এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জানান, ইমনের স্ত্রী মোছাঃ তাহমিনা (২২) যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ এনে ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শ্রীপুর থানায় (মামলা নং-১৭, তারিখ: ০৩/০৮/২০২৬, ধারা: ১১(গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০)। উক্ত মামলায় ইমনকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা