• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline
গবাদিপশু-পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি ও ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে খামারিদের মানববন্ধন ও সড়ক অ.ব.রোধ হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গ.লা.কা.টা ম.র.দে.হ উদ্ধার শ্রীপুরে জমি নিয়ে বিরোধে জেরে নারীকে কু.পি.য়ে জ.খ.মের অভিযোগ কালিয়াকৈরে কিশোরীর গো.স.লের ভিডিও ধারণ: যুবকের ৬ মাসের কা.রা.দ.ণ্ড শ্রীপুরে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গু.লি, আ.ত.ঙ্কে হাসপাতালে ভর্তি রংপুরে চার খুন: ইয়াবার আড্ডায় শিক্ষক পরিবার নিঃশেষ, ডাকাতির নাটক শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই শ্রীপুরে পাওনাদারের ষ.ড়.য.ন্ত্র ও পুলিশের গা.ফি.ল.তি.তে যুবকের মৃ.ত্যু.র অ.ভি.যোগ: বাবার কবরের পাশে অবুঝ শি.শু

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

বিশেষ সংবাদদাতা, গাজীপুর: যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে গাজীপুরে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা এবং দিনব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে জেলা প্রশাসন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

​দিবসের সূচনালগ্নে আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় গাজীপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক  মোঃ শওকত হোসেন সরকার।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​পরবর্তীতে বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসন, জিএমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

​বক্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন ছিল, তা ধারণ করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” নতুন প্রজন্মের কাছে আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

​দিবসটি উপলক্ষে বাদ জোহর বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি জেলা হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়। এছাড়া জয়দেবপুর চৌরাস্তা, মাওনা ও টঙ্গীসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, সরকারি বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের বিনামূল্যে প্রবেশ এবং সন্ধ্যা ৭টা থেকে জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা