• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে ৪২৯ বো.তল বিদেশি ম.দ.সহ দুই কারবারি গ্রে.প্তা.র ঢেঁকি দিয়ে দরজা ভে.ঙে শ্রীপুরে দু.র্ধ.র্ষ ডা.কা.তি ; স্বর্ণালংকার ও নগদ টাকা লু.ট শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ আটক শ্রীপুরে মা.দ.কের বিরুদ্ধে ফুঁ.সে উঠেছে গ্রামবাসী: মা.দ.ক কারবারিদের সামাজিক ব.য়.ক.টের হুঁ.শি.য়ারি ছাত্র-জনতার বিজয়ের ২য় বর্ষপূর্তিতে শ্রীপুরে বিএনপির বিজয় মিছিল টঙ্গীতে অভিনব কায়দায় স্কুটির বক্সে ৯৬ বোতল ফে.ন.সি.ডি.ল পাচারকালে আ.ট.ক ১ ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গাজীপুর সিটি প্রশাসকের শ্রদ্ধা গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত টঙ্গীর হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অ.ভি.যান: বিপুল পরিমাণ হি.রো.ইন, দেশীয় অ.স্ত্র ও নগদ টাকাসহ গ্রে.প্তা.র ২ শ্রীপুরে পি.স্ত.ল সদৃশ লাইটার দেখিয়ে টিকটক ও যৌ.তু.কের জন্য স্ত্রীকে নি.র্যা.ত.ন: যুবক গ্রে.প্তা.র

গাজীপুরে ৪২৯ বো.তল বিদেশি ম.দ.সহ দুই কারবারি গ্রে.প্তা.র

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

গাজীপুরে ৪২৯ বো.তল বিদেশি ম.দ.সহ দুই কারবারি গ্রে.প্তা.র

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

​শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল জানতে পারে, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গাজীপুরের দিকে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভবানীপুর বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা।

​এ সময় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করেন। পরে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৪২৯টি বোতলে থাকা মোট ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।

​এসময় মাদক পরিবহনের অভিযোগে শেরপুর জেলার সুমন আহমেদ (২৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০) গ্রেপ্তার করাহয়।

​অভিযান শেষে র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা