• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সি.ল.গা.লা শ্রীপুরে অ.স্বা.স্থ্য.কর পরিবেশে খাবার তৈরি: রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে লেগুনা চু.রি করে পা.লা.তে না পেরে গাড়িতে আ.গু.ন দিলো চো.র.চক্র শ্রীপুরে ট্রেনের নি.চে ঝাঁ.প দিয়ে প্রেমিক যুগলের আ.ত্ম.হ.ত্যা, খ.ণ্ড-বি.খ.ণ্ড ম.র.দে.হ উদ্ধার গাজীপুরে ৪২৯ বো.তল বিদেশি ম.দ.সহ দুই কারবারি গ্রে.প্তা.র ঢেঁকি দিয়ে দরজা ভে.ঙে শ্রীপুরে দু.র্ধ.র্ষ ডা.কা.তি ; স্বর্ণালংকার ও নগদ টাকা লু.ট শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ আটক শ্রীপুরে মা.দ.কের বিরুদ্ধে ফুঁ.সে উঠেছে গ্রামবাসী: মা.দ.ক কারবারিদের সামাজিক ব.য়.ক.টের হুঁ.শি.য়ারি ছাত্র-জনতার বিজয়ের ২য় বর্ষপূর্তিতে শ্রীপুরে বিএনপির বিজয় মিছিল টঙ্গীতে অভিনব কায়দায় স্কুটির বক্সে ৯৬ বোতল ফে.ন.সি.ডি.ল পাচারকালে আ.ট.ক ১

শ্রীপুরে লেগুনা চু.রি করে পা.লা.তে না পেরে গাড়িতে আ.গু.ন দিলো চো.র.চক্র

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে লেগুনা চু.রি করে পালাতে না পেরে গাড়িতে আ.গু.ন দিলো চো.র.চক্র

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক অভিনব ও চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে একটি লেগুনা গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার পর, শেষ পর্যন্ত পালাতে না পেরে সেটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে চোর চক্রটি।

​শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে গাড়ির সেল্ফের (স্টার্ট নেওয়ার) শব্দ শুনে হঠাৎ ঘুম ভেঙে যায় মালিক আনোয়ারের। ঘরের বাইরে বের হয়ে তিনি দেখতে পান চোরচক্রটি তাঁর লেগুনা গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক তিনি চিৎকার শুরু করেন এবং চোরের পিছু নেন।

​আনোয়ারের তাড়া খেয়ে চোরচক্রটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। তবে কিছুদূর যাওয়ার পর বেলতলী এলাকার একটি ব্রিজের সংস্কার কাজ চলমান থাকায় সাময়িকভাবে রাস্তাটি বন্ধ ছিল। রাস্তা বন্ধ থাকায় চোরেরা ব্রিজটি অতিক্রম করে গাড়ি নিয়ে পার হতে ব্যর্থ হয়। একপর্যায়ে উপায়ান্তর না দেখে এবং ধরা পড়ার ভয়ে চোরচক্রটি লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

​পরে খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে মালিক ও স্থানীয় লোকজন এসে লেগুনার আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে গাড়িটির ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ পুড়ে যায়। রোববার সকালে অন্য একটি গাড়ি দিয়ে টেনে পুড়ে যাওয়া লেগুনাটি মালিকের বাড়িতে নিয়ে আসা হয়।

​এ বিষয়ে মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মনিবুর রহমান জানান, “ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা