• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

ঢেঁকি দিয়ে দরজা ভে.ঙে শ্রীপুরে দু.র্ধ.র্ষ ডা.কা.তি ; স্বর্ণালংকার ও নগদ টাকা লু.ট

Reporter Name / ২০০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর বাড়িতে ঢেঁকি দিয়ে প্রধান ফটক (দরজা) ভেঙে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. ছামাদ মোল্লার বাড়িতে গভীর রাতে এই ঘটনা ঘটে। ডাকাত দল ওই বাড়ি থেকে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
​পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে ছামাদ মোল্লার মেয়েরা বেড়াতে এসেছিলেন। পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঢেঁকি দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
https://youtu.be/qvmX-rQsDqw?si=3g0wYPc5Zj3oaDxp
ছামাদ মোল্লার নাতী রাকিবুল ইসলাম সজিব বলেন, খবর পেয়ে সকালে এসেছে এটা আমার নানুর বাড়ি। যারা এই দুর্ধর্ষ ডাকাতির সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
​ভুক্তভোগী ছামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া খাতুন জানান, ডাকাতরা ঘরে ঢুকেই প্রথমে সবার মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর ধারালো রামদা ও লম্বা ছুরির মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। মুখ বাঁধা অবস্থায় ৪ জন ডাকাত ঘরের ভেতর তাণ্ডব চালায় এবং বাকি ৪-৫ জন বাইরে পাহারায় থাকে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই লুটপাটে ডাকাতরা ঘরের সব আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে তারা মেয়েদের ১৭ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। প্রাণভয়ে পরিবারের কেউ চিৎকার করার সাহস পাননি।
​এই বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহীনুর আলম জানান, পাঁচলটিয়া গ্রামে ডাকাতির খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ​”বাড়ির মালিককে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই জড়িতদের গ্রেফতারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা