• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত মডেল প্রহলাদপুর গড়তে চান জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ

শ্রীপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সি.ল.গা.লা

Reporter Name / ২৪৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে লাইসেন্স না থাকায় একটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

​রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

​আদালত সূত্রে জানা গেছে, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল ‘মাওনা স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা