• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লা.শে.র র.হ.স্য উদঘাটন, প্রেমিকসহ গ্রে.প্তা.র-৩

টঙ্গীতে অভিনব কায়দায় স্কুটির বক্সে ৯৬ বোতল ফে.ন.সি.ডি.ল পাচারকালে আ.ট.ক ১

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

টঙ্গীতে অভিনব কায়দায় স্কুটির বক্সে ৯৬ বোতল ফেনসিডিল পাচারকালে আটক ১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেলের (স্কুটি) বক্সে লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় ৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন স্কুটি জব্দ করা হয়।

​বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলী-বেক্সিমকো সড়কের মাথায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান (৩৬)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা যায়, চেরাগ আলী-বেক্সিমকো সড়কের মাথায় ট্রাফিক দক্ষিণ বিভাগের এটিএসআই মো. মিজানুর রহমান ডিউটিতে থাকাকালে সন্দেহভাজন একটি নম্বরবিহীন স্কুটিকে থামানোর সংকেত দেন। এ সময় স্কুটি চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রাফিক পুলিশ সদস্য ও স্থানীয়রা চালককে ধরে ফেলে এবং স্কুটির বক্স তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৬ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।

​টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, অভিনব কায়দায় স্কুটির বক্সে লুকিয়ে এই মাদকের চালান নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা