• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গাজীপুরে সাফারি পার্কে ঘুরতে এসে পর্যটক পরিবার মা.র.ধ.রের শি.কা.র, থানায় মামলা শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মণ্ডল চোর ধরার নামে চাঁদাবাজি: শ্রীপুরে এএসআই এমদাদুলের ঘুস কাণ্ড ​শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডু.বে দুই স্কুলছাত্রের মৃ.ত্যু গবাদিপশু-পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি ও ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে খামারিদের মানববন্ধন ও সড়ক অ.ব.রোধ হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গ.লা.কা.টা ম.র.দে.হ উদ্ধার শ্রীপুরে জমি নিয়ে বিরোধে জেরে নারীকে কু.পি.য়ে জ.খ.মের অভিযোগ

শ্রীপুরে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শ্রীপুরে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

​প্রধান অতিথির বক্তব্যে কবি নজরুলের ঐতিহাসিক ‘বিদ্রোহী’ কবিতার তাৎপর্য তুলে ধরে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন,​“’বল বীর—বল উন্নত মম শির’—এটি একটি সাহসী ও মহৎ সৃষ্টি, যা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করে। পরাধীন ব্রিটিশবিরোধী আন্দোলনে আপামর জনতাকে জাগিয়ে তুলতে এবং অনুপ্রাণিত করতে কাজী নজরুল ইসলাম অসামান্য ভূমিকা রেখেছিলেন। তিনি ছিলেন সাম্য ও মানবতার কবি।”

​তিনি আরও বলেন, নজরুল সবসময় নিপীড়িত ও বঞ্চিত মানুষের আত্মমর্যাদার কথা বলেছেন। নজরুলকে শুধু কবির মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন জাতি গঠনে তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষার্থীদের নজরুলের চেতনা ও মূল বিশ্বাস ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

​অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সরকার, আহ্বায়ক, শ্রীপুর পৌর বিএনপি, ডা. শফিকুল ইসলাম, আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি, এস এম মাহফুল হাসান হান্নান, সভাপতি, শ্রীপুর প্রেসক্লাব,মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অধ্যাপক সেলিম মোল্লা, কবি ও লেখক।

​আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, একক অভিনয়, রচনা প্রতিযোগিতা, হামদ-নাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা