• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অ.ভি.যো.গ অ.স্বী.কার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন শ্রীপুরে মই দিয়ে দেওয়াল টপকে যাতায়াত ২ বছর : বিদ্যুৎ-পানি বি.চ্ছি.ন্ন বিধবা পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক মৎস্যচাষির পুকুরে বিষপ্রয়োগ করে অন্তত সাড়ে ১৬ হাজার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছচাষি বাহারম বাদশাহ্।

​উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাহারম বাদশাহ্ একই গ্রামের মেডিকেল মোড় এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি জানান, জগদীশ মোড় এলাকায় মো. আমিনের পুকুর ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে পুকুরে মাছের খাবার দিয়ে যান বাহারম। পরদিন বৃহস্পতিবার সকালে পুকুরের মালিক আমিন তাকে মাছ মরে ভেসে ওঠার খবর দেন। প্রাথমিকভাবে পানিতে অক্সিজেন বা গ্যাসের সমস্যা মনে করে প্রতিষেধক ও ওষুধ প্রয়োগ করা হলেও মাছ মারা বন্ধ হয়নি। বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত পুকুরে থাকা প্রায় সব মাছ মরে ভেসে ওঠে।

​মাছচাষি বাহারম বাদশাহ্ জানান, পুকুরে আগের ৩ হাজার বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি সাড়ে ১৩ হাজার পাঙ্গাসের পোনা ছাড়া হয়েছিল। প্রতিটি পাঙ্গাস বর্তমানে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের হয়েছিল। আর মাত্র দুই মাস পর মাছগুলো বিক্রি করলে ৩০ লাখ টাকার বেশি পাওয়ার কথা ছিল। এ পর্যন্ত এতে প্রায় ১২ লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা রাতে পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে তাঁর ধারণা। সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি।

​এ বিষয়ে শ্রীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, বিষয়টি তাদের এখনো জানানো হয়নি। অবহিত করা হলে পরিদর্শনের মাধ্যমে মাছের মৃত্যুর সঠিক কারণ চিহ্নিত করা যেত।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম জানান, লিখিত অভিযোগ বা সংবাদ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা