• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অ.ভি.যো.গ অ.স্বী.কার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন শ্রীপুরে মই দিয়ে দেওয়াল টপকে যাতায়াত ২ বছর : বিদ্যুৎ-পানি বি.চ্ছি.ন্ন বিধবা পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ওষুধ ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতন ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক রুমানের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে অপকর্ম ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাঁকে দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে জেলা যুবদল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা ইউনিয়নের উত্তর পাড়া ডেকু গার্মেন্টস সংলগ্ন এলাকার ওষুধ ব্যবসায়ী মো. আতিকুর রহমান শনিবার রাতে বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ভুক্তভোগী আতিক ও তাঁর স্ত্রীর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে অভিযোগ করা হয় যে উক্ত যুবদল নেতা আতিককে আটকে রেখে নির্যাতন চালান এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এদিকে রোববার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্ত ফজলুল হক রুমান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এই নির্যাতনের ঘটনার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে।

এ ঘটনায় রোববার (৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা যুবদলের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফজলুল হককে দল থেকে বহিষ্কার এবং তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করার ঘোষণা দেওয়া হয়। জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ এবং সদস্য সচিব এড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর কোনো অপকর্মের দায় দল নেবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহীনূর আলম জানান, ব্যবসায়ীকে নির্যাতন ও চাঁদা দাবির মামলায় থানায় এজাহার নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা