• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলে জনতার ঢল, এমপি বাচ্চুকে বিশেষ সম্মাননা শ্রীপুরে গভীর রাতে ভ.য়া.বহ অ.গ্নি.কা.ণ্ড: মসজিদসহ ঝুট গুদাম ও দোকানপাট পু.ড়ে ছা.ই শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী প্রতিমা উৎসব: বিসর্জনের আগে অর্ধশতাধিক প্রতিমার মিলনমেলা ‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃ.দ্ধ বাবাকে ঘ.র.ব.ন্দি করে রাখল ছেলেরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ শ্রীপুরে চাঁ.দা না পেয়ে ঘরবাড়ি ভা.ঙ.চু.রের অভিযোগে সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা শ্রীপুরে পারিবারিক ক.ল.হে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু.পি.য়ে হ.ত্যা, ঘা.ত.ক স্বামী গ্রে.প্তা.র

শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলিমবাড়ি এলাকায় স্থানীয় আবুল হোসেনের বদ্ধ জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত মো. জুনাইদ (৯) মুন্সিগঞ্জের বিক্রমপুর থানা এলাকার মো. মামুনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও মো. ইউসুফ (৮) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে ও স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুর স্বজনরা জানায়, জুনাইদ ও ইউসুফ তাদের মা-বাবার সঙ্গে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় বসবাস করত। মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। পরে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আবুল হোসেনের পুকুরপাড়ে দুই শিশুর জুতা পড়ে থাকতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, সকালে দুই শিশু নিখোঁজ হওয়ার পর বিকেলে পুকুরপাড়ে তাদের জুতা পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা