• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলে জনতার ঢল, এমপি বাচ্চুকে বিশেষ সম্মাননা শ্রীপুরে গভীর রাতে ভ.য়া.বহ অ.গ্নি.কা.ণ্ড: মসজিদসহ ঝুট গুদাম ও দোকানপাট পু.ড়ে ছা.ই শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী প্রতিমা উৎসব: বিসর্জনের আগে অর্ধশতাধিক প্রতিমার মিলনমেলা ‘জমি না দিলে চিকিৎসা নয়’—শ্রীপুরে অসুস্থ বৃ.দ্ধ বাবাকে ঘ.র.ব.ন্দি করে রাখল ছেলেরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি শ্রীপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দ.খ.ল ও গাছ কাটার অভিযোগ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ শ্রীপুরে চাঁ.দা না পেয়ে ঘরবাড়ি ভা.ঙ.চু.রের অভিযোগে সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা শ্রীপুরে পারিবারিক ক.ল.হে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু.পি.য়ে হ.ত্যা, ঘা.ত.ক স্বামী গ্রে.প্তা.র

শ্রীপুরে ব্যবসায়ীকে অ.প.হ.র.ণের চেষ্টা ও হু.ম.কি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী মোঃ আলামিনের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তার অভিযোগ, প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার শাহাদাত হোসেনের ইন্ধন ও সহযোগিতায় সাইফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কয়েকদিন আগে শাহাদাত দলবল নিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ারও চেষ্টা করেন। এ ঘটনায় সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আলামিন। তিনি ‘আমিন ফিড’-এর ব্যবস্থাপনা পরিচালক।

আলামিনের অভিযোগ, শাহাদাত তার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ২৬ ও ২৭ আগস্ট দুই দফায় মোট ১২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে হেড অফিসে জমা দেননি। পরে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৮ আগস্ট শাহাদাতসহ তিনজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

আলামিন আরও দাবি করেন, টাকা আত্মসাতের অভিযোগের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আলামিন বলেন, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তার ওপর হামলা বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। এ অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা