• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে কার্যক্রম নি.ষি.দ্ধ আওয়ামী লীগের নৈ.রা.জ্যে.র প্র.তি.বা.দে স্বেচ্ছাসেবক দলের বি.ক্ষো.ভ মি.ছি.ল শ্রীপুরে জমি সংক্রান্ত বি.রো.ধ: পৈত্রিক জমি জ.ব.র.দ.খ.লের চেষ্টা ও হু.ম.কি.র অভিযোগ শ্রীপুরে দুই সন্তানের সামনে ধ.র্ষ.ণে.র শিকার নারী: মহাসড়কে আ.ত্ম.হ.ত্যা.র চেষ্টা শ্রীপুরে ব্যবসায়ীকে অ.প.হ.র.ণের চেষ্টা ও হু.ম.কি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত মডেল প্রহলাদপুর গড়তে চান জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’

শ্রীপুরে কার্যক্রম নি.ষি.দ্ধ আওয়ামী লীগের নৈ.রা.জ্যে.র প্র.তি.বা.দে স্বেচ্ছাসেবক দলের বি.ক্ষো.ভ মি.ছি.ল

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়নের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়ালসেতু এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে মাওনা চৌরাস্তা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাশিদুল ইসলাম নয়ন বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিনের শাসনামলে হত্যা, গুম, সন্ত্রাস ও লুটপাটের মাধ্যমে জনসমর্থন হারিয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম ও রায় হয়েছে। তার দাবি, এসব রায়ের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

সমাবেশ থেকে তিনি রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা