• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে দুই সন্তানের সামনে ধ.র্ষ.ণে.র শিকার নারী: মহাসড়কে আ.ত্ম.হ.ত্যা.র চেষ্টা শ্রীপুরে ব্যবসায়ীকে অ.প.হ.র.ণের চেষ্টা ও হু.ম.কি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত মডেল প্রহলাদপুর গড়তে চান জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি

শ্রীপুরে দুই সন্তানের সামনে ধ.র্ষ.ণে.র শিকার নারী: মহাসড়কে আ.ত্ম.হ.ত্যা.র চেষ্টা

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে দুই সন্তানের সামনে ধর্ষণের শিকার নারী: মহাসড়কে আত্মহত্যার চেষ্টা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে নিরজন স্থানে নিয়ে দুই শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পান ব্যবসায়ির বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী দুই সন্তানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তাঁর চার বছর বয়সী বড় ছেলে গুরুতর আহত হয়েছে বলে সাংবাদিকদের কাছে তার বক্তব্য উপস্থাপন করেন।

​গত মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় পানের আড়তসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম সোহরাব হোসেন (৩৫)। তিনি নেত্রকোনার বাসিন্দা ও মাওনা চৌরাস্তার পান ব্যবসায়ী।

​ভুক্তভোগী জানান, স্বামী ছেড়ে যাওয়ায় ও বাসাভাড়া দিতে না পেরে মঙ্গলবার দুপুরে জৈনা বাজারের বাসা থেকে বের হয়ে দুই সন্তানসহ ফুটপাতে আশ্রয় নেন। রাত সাড়ে ১০টার দিকে আশ্রয় দেওয়ার কথা বলে সোহরাব তাঁকে নির্জন স্থানে নিয়ে শিশুদের সামনেই ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ঘটনাটি জানালে অন্য ব্যবসায়ীরা টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন এবং পুলিশে না জানাতে হুমকি দেওয়া হয়। লোকলজ্জা ও বিচারে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তিনি চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দেন। এমন খবরে বৃহস্পতিবার দুপুরে মাওনা পানের আড়তে গিয়ে জিজ্ঞাসাবাদে জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিষয়টি তদন্ত চলছে, ভুক্তভোগী নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা