শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করতে শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ-চালান পদ্ধতি ও আয়করসহ বিভিন্ন ফি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
রবিবার ৫ জুলাই শ্রীপুর দলিল লিখকদের সেডের ভিতরে মতবিনিময় সভা হয়। এতে শ্রীপুর উপজেলার সকল দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সাব-রেজিস্ট্রার জনাব মো: সোহেল রানা বলেন সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখন দলিলের সকল ফি এ-চালানের মাধ্যমে জমা দিতে হবে। এতে দুর্নীতি কমবে এবং সেবা গ্রহীতা তাৎক্ষণিকভাবে ফি জমার রশিদ পাবে তিনি দলিল লেখকদের এ-চালান ফরম সঠিক ভাবে পূরণ ও অনলাইনে জমা দেওয়ার নিয়ম-কানুন হাতে-কলমে দেখিয়ে দেন।
সভায় দলিলের ধরন অনুযায়ী স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এনফি, স্থানীয় কর এবং আয়কর/উৎস করের সর্বশেষ হার নিয়ে আলোচনা হয়। জনাব সোহেল রানা দলিল লেখকদের অনুরোধ করেন, “সেবা গ্রহীতার কাছ থেকে নির্ধারিত ফি-এর বেশি টাকা আদায় করবেন না। সরকারি ফি-এর তালিকা আপনার চেম্বারে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখুন। এতে জনসাধারণ প্রতারিত হবে না।
দলিল লেখক সমিতির নেতারা এ-চালান পদ্ধতিকে স্বাগত জানান এবং বলেন স্যার আমাদেরকে সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ায় এখন আমরা আরও আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারবো।