• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অ.ভি.যো.গ অ.স্বী.কার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন

শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজায় মানুষের ঢল

Reporter Name / ১৭৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান এবং তার ছোট বোন রাশিদা খাতুনের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় মাধখলা এলাকায় মরহুমের নিজ বাসভবনের পাশে অবস্থিত ইংলিশ এডুকেয়ার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

​ভাই-বোনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

​জানাজা নামাজে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ ছাড়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এতে শরিক হন। জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

​পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান (৬৫) দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাকে নিয়মিত হাসপাতালে নিয়ে ডায়ালাইসিস করাতে হতো।

​রবিবার বিকেল ৪টায় ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আনিছুর রহমান। বিকেলের পর ভাইয়ের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা খাতুন (৬২)। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভাই ও বোনের এমন মৃত্যুর ঘটনায় পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।

উল্লেখ্য, আনিছুর রহমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। তিনি শ্রীপুর পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ছিলেন। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর পর থেকে তাঁকে জনসমক্ষে কম দেখা যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা