• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার স্তূপে যুবকের ম.র.দে.হ, শরীরে আ.ঘা.তের চিহ্ন শ্রীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে অবৈধ সীসা কারখানায় ভ্রামমাণ আদালতের অভিযান: মালামাল জব্দ, ১৩ লাখ ১৬ হাজার টাকায় নিলাম গফরগাঁওয়ে রবিন হ.ত্যা মামলার আসামি রাজিব গ্রে.প্তা.র: ৩টি পি.স্ত.ল ও ১৬ রাউন্ড গু.লি উদ্ধার গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ.ভি.যান ; ৭৫ কেজি গাঁ.জা ও মিনি ট্রাকসহ গ্রে.প্তা.র-২ শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজায় মানুষের ঢল শ্রীপুরে সাবেক শশুরকে কো.পা.লো তালাক দেয়া স্বামী শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের মৃ.ত্যুর খবরে ছোট বোনেরও মৃ.ত্যু ৫ কার্যদিবসে ঐতিহাসিক রায়: মিরপুরে শিশু রামিসা হ-ত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু-দ-ণ্ড সীমান্তে ফের সক্রিয় পুশইন চক্র, সতর্ক অবস্থানে বিজিবি

শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার স্তূপে যুবকের ম.র.দে.হ, শরীরে আ.ঘা.তের চিহ্ন

Reporter Name / ৫৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

​আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় ‘আবিদ ডাইং’ কারখানার সামনের ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী প্রথম ময়লার স্তূপে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে আশেপাশের লোকজন জড়ো হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

​পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। উদ্ধারের সময় তার পরনে ছিল একটি সাদা টি-শার্ট ও প্যান্ট। তবে তাৎক্ষণিকভাবে তার নাম কিংবা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু বা নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা