• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-মিনিবাস ও কাভার্ডভ্যানের মধ্যে ত্রি.মুখী সং.ঘ.র্ষ শ্রীপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ শ্রীপুরে ট্রাক চালককে পি.টি.য়ে গুরুতর আ.হ.ত, ব্যবসায়ী আ.ট.ক শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার স্তূপে যুবকের ম.র.দে.হ, শরীরে আ.ঘা.তের চিহ্ন শ্রীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে অবৈধ সীসা কারখানায় ভ্রামমাণ আদালতের অভিযান: মালামাল জব্দ, ১৩ লাখ ১৬ হাজার টাকায় নিলাম গফরগাঁওয়ে রবিন হ.ত্যা মামলার আসামি রাজিব গ্রে.প্তা.র: ৩টি পি.স্ত.ল ও ১৬ রাউন্ড গু.লি উদ্ধার গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ.ভি.যান ; ৭৫ কেজি গাঁ.জা ও মিনি ট্রাকসহ গ্রে.প্তা.র-২ শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজায় মানুষের ঢল শ্রীপুরে সাবেক শশুরকে কো.পা.লো তালাক দেয়া স্বামী

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-মিনিবাস ও কাভার্ডভ্যানের মধ্যে ত্রি.মুখী সং.ঘ.র্ষ

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসির বাজার এলাকায় বাস, মিনিবাস ও মিনি কাভার্ডভ্যানের মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

​শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার ইউটার্নে এ ঘটনা ঘটে।

​স্থানিয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্রীপুরের এমসির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি দ্রুতগামী বাস, মিনিবাস এবং মিনি কাভার্ডভ্যানের মধ্যে আকস্মিক সংঘর্ষ হয়। “হঠাৎ বিকট শব্দ শুনে আমরা এগিয়ে আসি। এসে দেখি তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তাকওয়া পরিবহনের মিনিবাসটি রাস্তার মাঝে উল্টে পড়ে আছে। আমরা দ্রুত বাসের জানালা ও দরজা দিয়ে ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করি।” সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, যাত্রীবাহী একটি ‘তাকওয়া পরিবহন’ এর মিনিবাস মহাসড়কের ওপর উল্টে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

​এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই লেনে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।

হাইওয়ে পুলিশ জানায়, রেকারের সাহায্যে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা