• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
শ্রীপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ শ্রীপুরে ট্রাক চালককে পি.টি.য়ে গুরুতর আ.হ.ত, ব্যবসায়ী আ.ট.ক শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার স্তূপে যুবকের ম.র.দে.হ, শরীরে আ.ঘা.তের চিহ্ন শ্রীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে অবৈধ সীসা কারখানায় ভ্রামমাণ আদালতের অভিযান: মালামাল জব্দ, ১৩ লাখ ১৬ হাজার টাকায় নিলাম গফরগাঁওয়ে রবিন হ.ত্যা মামলার আসামি রাজিব গ্রে.প্তা.র: ৩টি পি.স্ত.ল ও ১৬ রাউন্ড গু.লি উদ্ধার গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ.ভি.যান ; ৭৫ কেজি গাঁ.জা ও মিনি ট্রাকসহ গ্রে.প্তা.র-২ শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজায় মানুষের ঢল শ্রীপুরে সাবেক শশুরকে কো.পা.লো তালাক দেয়া স্বামী শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের মৃ.ত্যুর খবরে ছোট বোনেরও মৃ.ত্যু

শ্রীপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ মেগা প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বনবিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং মাঠ পর্যায়ে ‘উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি’র সদস্যদের নিয়ে সরাসরি বৃক্ষরোপণ অভিযানের সূচনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নাহিদ ভূঞা।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশ এক যুগান্তকারী পদক্ষেপ। নতুন প্রজন্ম অর্থাৎ আমাদের ছাত্র-ছাত্রীদের হাত ধরেই এই সবুজ বিপ্লব সফল হবে। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সদস্য সুমাইয়া সুলতানা বন্যা এবং সহকারী কমিশনার (ভূমি) ও কমিটির সদস্য জনাব মোঃ সাইদুল ইসলাম।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সদস্য ও এলজিইডি (LGED) উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদ হোসেন এবং শ্রীপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) আরিফা আক্তার।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাঠ পর্যায়ে নিজে হাতে চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা