• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অ.ভি.যো.গ অ.স্বী.কার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন শ্রীপুরে মই দিয়ে দেওয়াল টপকে যাতায়াত ২ বছর : বিদ্যুৎ-পানি বি.চ্ছি.ন্ন বিধবা পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শ্রীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পৌর শহরে নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পৌর শহরে নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌর শহরে এই বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

​শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন। শোভাযাত্রাটি শ্রীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোতালেব, সদস্য সচিব মোঃ খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

​এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. শফিকুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা আবুল মনসুর মন্ডল ও পৌর বিএনপি নেতা খোকন প্রধানসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যাওয়ার আহ্বান জানান। শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো শ্রীপুর পৌর এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা