• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র গাজীপুরের সুটকেস-বস্তাবন্দী লা.শে.র র.হ.স্য উদঘাটন, প্রেমিকসহ গ্রে.প্তা.র-৩ ​“ক্ষমতা নয়, সেবা করতে চাই”—২ নং গাজীপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরকার বিক্রয়বিদ্যার বিবর্তন ও আধুনিক সেলস পেশা নিয়ে অধ্যাপক ড. মীজানুর রহমানের বই

শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে হঠাৎ পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তালাবদ্ধ পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। পরে বাধ্য হয়ে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। ভেতরে ঢুকে কোনো চিকিৎসক না পেলেও চার কর্মচারীকে পেয়েছেন।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু কেন্দ্রটিতে পৌঁছালে প্রধান ফটকে মরিচা ধরা বড় তালা ঝুলতে দেখেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দায়িত্বপ্রাপ্তদের কারও দেখা না পেয়ে তিনি নিজেই উদ্যোগী হন। কেন্দ্রের একপাশের দেয়াল টপকে এবং কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে ভেতরের কক্ষগুলোতে গিয়ে দেখা যায়, কোনো চিকিৎসক সেখানে উপস্থিত নেই। তবে চারজন স্বাস্থ্য সহকারী রোগীদের সেবা না দিয়ে গল্প-আড্ডায় সময় পার করছেন।

​পরিদর্শন শেষে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের গেটের তালা দেখে মনে হয়েছে এটি বহু বছর ধরে খোলা হয় না। একেবারে মরিচা ধরে গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর একপাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে আমাকে ভেতরে ঢুকতে হয়েছে। এই দুর্গম ও প্রত্যন্ত ইউনিয়নের সাধারণ মানুষের জন্য এখান থেকে উপজেলা বা জেলা সদরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া খুবই কষ্টসাধ্য। অথচ এখানে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নেই, কয়েকজন কর্মচারী ভেতরে বসে আড্ডা দিচ্ছে।”

​তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সাথে তার কথা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

​ফটক তালাবদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ফ্যামেলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন দাবি করেন, ভুলবশত গেটের চাবি বাড়িতে রেখে আসায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

​অন্যদিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ জানান, ওই কেন্দ্রটিতে অনুমোদিত পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো স্থায়ী চিকিৎসক বা কর্মকর্তা নেই। মাঠকর্মীরা মাঠে যাওয়ার আগে সেখানে জমা হয়েছিলেন। এমপির আকস্মিক পরিদর্শনের কারণেই মূলত এই অনভিপ্রেত চিত্র সামনে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা