• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজিতে ড্রামট্রাকের ধাক্কা আহত-৫ শ্রীপুরে ভয়ংকর দখল-চাঁদাবাজির থাবা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রীপুরে ধ.র্ষ.ণের পর ৬ মাসের অ.ন্ত:স্ব.ত্বা নারীকে জোড়পূর্বক গ.র্ভ.পা.ত ঘটানোর অভিযোগ শ্রীপুরে চাষ হচ্ছে বিদেশী জাতের আঙুর শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভালোবাসায় সিক্ত বিদায় গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২ শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

রমজান উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান 

Reporter Name / ১৬৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে  শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেন,বছর ঘুরে পবিত্র রমাদানুল কারিম আমাদের দুয়ারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের এই পবিত্র মাসে কোরআনের শিক্ষাকে রপ্ত করা, ধারণ করা এবং অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করা ও সমাজকে বরকতময় সমাজে পরিণত করার জন্য সম্মিলিতভাবে আমাদের দেশের মুসলিম জনগোষ্ঠীকে আমল করার তাওফিক দিন।

তিনি লিখেন, পবিত্র এই রমাদান আমাদের জীবন থেকে সকল গ্লানি, গুনাহখাতা ও সীমালঙ্ঘনের মানসিকতা মুছে দিক।এই রমাদানে আমরা অসহায়-দুঃস্থ মানুষের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিই।

জামায়াত আমির লিখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় দেশের প্রতি রহম করুন, শান্তির ফায়সালা দান করুন এবং জনগণের আকাঙ্ক্ষার জনপদ গড়ে তোলার তাওফিক আমাদের সকলকে দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা