• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি গফরগাঁওয়ে পুকুরে ডু.বে ফুফাতো-মামাতো ভাই-বোনের ক.রু.ণ মৃ.ত্যু বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাদক সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই, এসপি গাজীপুর।

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের নবাগত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিনের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলা ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী বক্তব্য রাখেন। তিনি মাদক সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নবাগত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং গাজীপুরের বিভিন্ন উপজেলা ও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা