• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ,আটক-২ চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করতে হবে-মামুনুল হক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’

শ্রীপুরে নি.খোঁ.জ ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁ.ধা ভাসমান ম.র.দে.হ নদী থেকে উদ্ধার

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর নাঈম হাসান (৩০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে (শেখেরঘাট) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

নাঈম হাসান(২৮) উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বরমী বাজারে কাঁচা মালের ব্যবসা করতো এবং বাড়ির পাশেই একটি পুকুর ভাড়া নিয়ে মাছের প্রজেক্ট দিয়ে সেখানে মাছ চাষ করতো।

নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (২ জুন) রাত পৌণে ১২টার দিকে নাঈম বাড়ীর পাশের পুকুরে তার মাছের প্রজেক্ট দেখার জন্য টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসলে তিনি তার মুঠোফোনে কল দিলে ফোন কেটে দেয়। পরে আবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকাল হলেও বাড়ীতে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। তার পড়নে টি-শার্ট এবং শর্ট প্যান্ট পরা ছিল। বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে (শেখেরঘাট) স্থানে তার হাত-পা বাাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে।

নাঈমের খালাতো ভাই রিয়াজ উদ্দিন বলেন, নাঈম রাতের বেলা ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়। বুধবার ভৈরব থেকে একটি ফোন আসে নাঈম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে জরুরী টাকা পাঠাতে হবে। আমরা ৮হাজার ৬শত টাকা বিকাশে পাঠায়। পরে গাড়ি নিয়ে ভৈরব গিয়ে তার কোন সন্ধান পাইনি। নান্বারটি পুলিশকে দেওয়া হয়েছে। সকালে বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে (শেখেরঘাট) স্থানে তার হাত-পা বাাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে নাঈমের মরদেহ চিন্হিত করি। আমরা এর বিচার দাবী করছি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ইতিমধ্যে পুলিশ রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। এঘটনায় তদন্ত করো আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা