• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র

শ্রীপুরে মা.দ.ক বিরোধী বিশেষ অভিযানে ১০৩ পিস ই.য়া.বাসহ দুই মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র

Reporter Name / ১৮২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ০৪ জুন রাত সাড়ে ১০টার দিকেউপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মৃত ফকরুল ইসলামের ছেলে সানজিদ আকন্দ (২৯) ও চন্নাপাড়া এলাকার সবুজ চৌরার ছেলে স্বাধীন চৌরা (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সানজিদ আকন্দ ও স্বাধীন চৌরাকে গ্রেফতার করা হয়। এ সময় ফকরুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি পোল্ট্রি ফার্মের উত্তর-পূর্ব পাশের ছোট কক্ষ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৯০০ টাকা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’এ ঘটনায় শুক্রবার গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা