• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ,আটক-২ চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করতে হবে-মামুনুল হক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’

সীমান্তে ফের সক্রিয় পুশইন চক্র, সতর্ক অবস্থানে বিজিবি

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

সীমান্তে ফের সক্রিয় পুশইন চক্র, সতর্ক অবস্থানে বিজিবি

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তবর্তীতে
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১৮ এর নিটকবর্তী এবং সীমান্তের শুন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ৫/৬জন লোক ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে এসে মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের জন্য রেখেছে বলে গোপন সুত্রে জানা যায়। কাটাতার বিহীন সীমান্ত এলাকা দিয়ে গত ০৫ জুন শুক্রবার পবিত্র জুম্মার নামাজের সময় তাদেরকে পুশ ইন করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা যায়। বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় এই অপপ্রয়াস প্রতিরোধ করে দিয়েছে বিজিবি’র টহলদল। সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং পুশইন এর সম্ভাব্য এলাকায় ২৪ ঘন্টা ডিউটি করা হচ্ছে। সীমান্ত এলাকার গ্রামবাসীকে এ বিষয়ে জনসচেতনতামূলক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে। সোর্স নিয়োগের মাধ্যমে বাংলাদেশী দালালদের পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে। সকল কোম্পানী/বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলদলকে সর্ব্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ/পুশইন রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন ৩৯ বিজিবির
অধিনায়ক ময়মনসিংহ ব্যাটালিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা