• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র

শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের মৃ.ত্যুর খবরে ছোট বোনেরও মৃ.ত্যু

Reporter Name / ২৩৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।

রোববার ০৭ জুন দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তার মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন।

নিহত মো. আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মেয়রের ছোট ভাই মো. হাফিজুর রহমান বলেন, ‘ঢাকার শিপ ইন্টারন্যাশনার হাসপাতালে আমার বড় ভাই মেয়র মো. আনিছুর রহমান চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরে আমার বোন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’

উল্লেখ্য, মো. আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার একাধারে চার বারের নির্বাচিত মেয়র ছিলেন। এছাড়া তিনি শ্রীপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা