• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে অবৈধ সীসা কারখানায় ভ্রামমাণ আদালতের অভিযান: মালামাল জব্দ, ১৩ লাখ ১৬ হাজার টাকায় নিলাম গফরগাঁওয়ে রবিন হ.ত্যা মামলার আসামি রাজিব গ্রে.প্তা.র: ৩টি পি.স্ত.ল ও ১৬ রাউন্ড গু.লি উদ্ধার গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ.ভি.যান ; ৭৫ কেজি গাঁ.জা ও মিনি ট্রাকসহ গ্রে.প্তা.র-২ শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজায় মানুষের ঢল শ্রীপুরে সাবেক শশুরকে কো.পা.লো তালাক দেয়া স্বামী শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের মৃ.ত্যুর খবরে ছোট বোনেরও মৃ.ত্যু ৫ কার্যদিবসে ঐতিহাসিক রায়: মিরপুরে শিশু রামিসা হ-ত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু-দ-ণ্ড সীমান্তে ফের সক্রিয় পুশইন চক্র, সতর্ক অবস্থানে বিজিবি শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শ্রীপুরে অবৈধ সীসা কারখানায় ভ্রামমাণ আদালতের অভিযান: মালামাল জব্দ, ১৩ লাখ ১৬ হাজার টাকায় নিলাম

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অবৈধ গড়ে ওঠা ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় ভ্রামমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে কারখানার বিপুল পরিমাণ মালামাল ও সরঞ্জাম জব্দ করে তা উন্মুক্ত ডাকের মাধ্যমে ১৩ লাখ ১৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

​বুধবার (১০ জুন) বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়ার কাছে শিরিশগুরি মৌজায় অবৈধ সীসা তৈরির কারখানাতে অভিযান পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) শ্রীপুর। অভিযান পরিচালনা করে জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামে ১৩ লক্ষ্য ১৬ হাজার টাকা নিলাম করে সরকারের রাজস্ব খাতে জমা করেন ।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাওনা ইউনিয়নে ঘনবসতি ও বনাঞ্চল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধভাবে পুরনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করে আসছিল। কারখানার বিষাক্ত কালো ধোঁয়া ও সীসার বর্জ্যে স্থানীয় পরিবেশ, গাছপালা ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালায় ভ্রামমাণ আদালত।

​অভিযানকালে কারখানার ভেতর স্তূপ করে রাখা বিপুল পরিমাণ পুরনো ব্যাটারি, সীসা তৈরির ছাঁচ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামালগুলো উপস্থিত জনসাধারণের সামনে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৩ লক্ষ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার সাথে জড়িত মূল চক্রের সদস্যরা আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম জানান, কোনো রকম পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে জনবসতি এলাকায় এই সীসা তৈরির কারখানা চালানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

​তিনি আরও বলেন, “পরিবেশ দূষণকারী এবং অবৈধ এই ধরণের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে। শ্রীপুর উপজেলায় পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থ ক্ষুণ্নকারী যেকোনো অবৈধ কারখানার বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।”
​অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা