• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র

শ্রীপুরে অ.স্বা.স্থ্য.কর পরিবেশে খাবার তৈরি: রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ক্যাফে আফসার রেস্তোরাঁ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিকেলে মাওনা চৌরাস্তার ‘ক্যাফে আফসার রেস্তোরাঁ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউজ’-এ তল্লাশি চালানো হয়। এ সময় রেস্টুরেন্টটির রান্নাঘর ও ফ্রিজে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সংরক্ষণের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

​পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অপরাধ স্বীকার করায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নগদ ৮০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার ক্ষুণ্নকারী কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।

​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা