• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত মডেল প্রহলাদপুর গড়তে চান জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ

সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা 

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

  • সবুজের বার্তা ছড়িয়ে দিতে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীকে আম গাছের চারা বিতরন করেন বিএনপি নেতা শামীম মোড়ল

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ শত কোমলমতি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

​আজ রোববার দুপুরে উপজেলার সিংগারদিঘি উচ্চ বিদ্যালয় ও সিংগারদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে আম গাছের চারা তুলে দেওয়া হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম নিজ উদ্যোগে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

​সিংগারদিঘি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ হুজ্জাতুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মোক্তারুল করিম মোড়ল শামীম বলেন, “দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে আজকের এই উদ্যোগ। পর্যায়ক্রমে মাওনা ইউনিয়নের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝেও এভাবে গাছের চারা পৌঁছে দেওয়া হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংগারদিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা শারমিন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা