• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ শ্রীপুরে ৫০ পিস ই.য়া.বাসহ এক মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র

অনিরাপদ খাদ্য উৎপাদন: শ্রীপুরে ‘ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেডকে’ ২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

  1. অনিরাপদ খাদ্য উৎপাদন: শ্রীপুরে ‘ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেডকে’ ২ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানহীন ও অনিরাপদ বেকারী পণ্য উৎপাদনের দায়ে ‘ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা এলাকায় অবস্থিত কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির।

​অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে মানহীন ও অনিরাপদ পরিবেশে বেকারী পণ্য তৈরি করা হচ্ছিল। ভোক্তাস্বার্থ বিরোধী এমন কার্যক্রমের অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর ৩২(ক) ধারায় প্রতিষ্ঠানটিকে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জনাব নাহিদ নিয়াজ শিশির জানান, জনস্বার্থে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সঠিক মান বজায় রেখে খাদ্য পণ্য উৎপাদনের জন্য সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা