• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত মডেল প্রহলাদপুর গড়তে চান জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান গফরগাঁওয়ে ছেলেকে জি.ম্মি করে প্রবাসী স্ত্রীকে দ.ল.ব.দ্ধ ধ.র্ষ.ণে.র অভিযোগ, গ্রে.প্তা.র ১ শ্রীপুরে ৮৮ কেজি গাঁ.জা.সহ নারী মা.দ.ক কারবারি গ্রে.ফ.তা.র গাজীপুরে লংমার্চের পথসভা: ৮ দফা দাবি না মানলে এক দফার হুঁ.শি.য়া.রি জামায়াত আমীরের ​‘মা.দ.ক-স.ন্ত্রা.স.মু.ক্ত কাওরাইদ গড়ার প্রত্যয় জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজীর’ মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাঁটাতারের বেড়া সরিয়ে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এমপি জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা,তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের প্রমাণ ; দায়িত্ব দেওয়া নিয়ে অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অবরোধের ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

​পরবর্তীতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কারখানা মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন পরিশোধের আশ্বাস দিলে ৩০ মিনিট পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

​আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিলেন। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করেনি। এছাড়াও কারখানার কয়েকটি বিভাগে ২ থেকে ৩ মাসের বেতন বকেয়া রয়েছে বলে তারা অভিযোগ করেন।

​রবিবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে আবারও বেতনের দাবি জানান। দিনভর বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত তা না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে এসে অবরোধ শুরু করেন।অবশেষে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের যৌথ আশ্বাসে শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা