• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি

গবাদিপশু-পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি ও ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে খামারিদের মানববন্ধন ও সড়ক অ.ব.রোধ

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

গবাদিপশু-পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি ও ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে খামারিদের মানববন্ধন ও সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন প্রান্তিক খামারিরা।

​মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার পাশে ‘শিমুলতলা পোল্ট্রি অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম বস্তাপ্রতি প্রায় ১০০ থেকে ১১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সে তুলনায় বাজারে ডিমের ন্যায্য মূল্য না পাওয়ায় প্রান্তিক খামারিরা চরম লোকসানের মুখে পড়েছেন। দ্রুগ খাদ্যদ্রব্যের বাড়তি দাম কমানো এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে অধিকাংশ খামারিই ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন।

​শিমুলতলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মাসুদ এবং সাধারণ সম্পাদক রাসেল শেখের যৌথ নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পোল্ট্রি খামারি, ডিম ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের প্রান্তিক খামারিরা অংশ নেন।

​মানববন্ধন শেষে উপস্থিত খামারিরা দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

​খামারিদের প্রত্যাশা, প্রান্তিক খামার খাতকে টিকিয়ে রাখতে ও খামারিদের লোকসান সামলে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা